ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী তানোরে আলুচাষে বেঙ্গল মিশ্র সার ব্যবহারের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোপুঠিয়া এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচারক (শস্য) উম্মে সালমা।
বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, পবা উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন সুলতানা। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোশিয়েশনের জেলা সভাপতি আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াপাড়া গ্রুপের মার্কেটিং ম্যানেজার তৈমুর হোসেন, এইচআর ম্যানেজার ফাইম আহমেদ ও এরিয়া ম্যানেজার ফারুক হোসেন।
সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস্ লিমিটেড ও নোয়াপড়া গ্রুপের আয়োজনে এই মাঠ দিবসে ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।


