IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের লক্ষ্যবস্তু এবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

মাইক্রোসফট বলছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন উভয়ের নির্বাচনী প্রচার শিবিরকে লক্ষ্যবস্তু করেছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে আগেই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। বাইডেনের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে রুশ হ্যাকাররা।

মাইক্রোসফটের ভাষ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীর ওপর গোপনে নজরদারির চেষ্টায় আছে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক প্রচার শিবির রুশ হ্যাকিংয়ের শিকার হয়েছিল। সেই একই রুশ হ্যাকাররা এবারও হ্যাকিং প্রচেষ্টায় জড়িত বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলেছে, এটা স্পষ্ট যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিদেশি গোষ্ঠী তাদের তৎপরতা জোরদার করেছে। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন উভয়ের প্রচার শিবির সাইবার হামলাকারীদের নিশানায় রয়েছে।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রন্টিয়াম নামের গোষ্ঠীর রুশ হ্যাকাররা দুই শতাধিক সংগঠনকে লক্ষ্যবস্তু করেছে। এই সংগঠনগুলোর কিছু আবার যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত।

একই সাইবার হামলাকারীরা যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে জানিয়েছে মাইক্রোসফট।

স্ট্রন্টিয়াম নামে গোষ্ঠীটি ফেন্সি বিয়ার নামেও পরিচিত। তারা রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সাইবার হামলাকারী ইউনিট বলে অভিযোগ রয়েছে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সেই অভিযোগ নিয়ে তদন্ত হয়। তদন্তে রুশ হস্তক্ষেপের বিষয়ে নানা তথ্য বেরিয়ে আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031