IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> ‘বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট’

‘বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘যে মানুষের যদি চলার কোন শক্তি নাই, সে যদি কাউকে মারার কথা বলে, তাহলে তাকে করুণা করা ছাড়া বলার কিছু নাই। বিএনপির অবস্থা হয়েছে তাই। বিএনপির যে মূল নেতা তারেক রহমান এদেশ থেকে ৮ হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে আছে, আর তারেকের মা খালেদা জিয়া চুপচাপ ঘরে বসে আছেন।

আমরা বুঝে পাই না, যাকে বিএনপির চালিকাশক্তি বলা হচ্ছে, সেই খালেদা জিয়া যেখানে ঘরে চুপচাপ বসে আছে, বাইরে বের হচ্ছেন না, তাহলে তার দলের নেতাকর্মীরা বাইরে বের হয়ে আর কি করতে পারবে। বিএনপির নেতাকর্মীর বেশি আস্ফালন করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। অতীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। আজকে যে বিএনপির সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে ধ্বংসাত্মক কিছু করার চিন্তাভাবনা যদি তারা করে, তাহলে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।’

মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সকাল ১০টা থেকে শুরু হওয়া মহানগর ছাত্রলীগের এই অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

রাসিক মেয়র লিটন বলেন, বাংলাদেশে ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, বঙ্গবন্ধু টার্নেল নির্মাণ হচ্ছে, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এগুলো আর কাল্পনিক বা স্বপ্ন নয়, সব সত্য। আর এই সত্য উন্নয়নের কারণে ভয় পেয়েছে বিএনপি, তারা আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না, তাদের মধ্যে এই ধারণা হয়েছে, বিধায় তারা এখন পাগলের প্রলাপ বকছে। দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব এবং নিরলস পরিশ্রমের কারণে স্বপ্নোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত এর জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশে^র মধ্যে অন্যতম ধনী দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, বর্তমানে ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ এখন উন্নত চিন্তাভাবনা করছে, তারা কেউ বিএনপিকে চায় না। তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে ঘরে বসেই তরুণ-তরুণী অর্থ উপার্জন করছে।

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।

এসময় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্তসহ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31