IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> রাজনীতি >> বাগমারায় দলীয় প্রার্থীর বিজয়ে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

বাগমারায় দলীয় প্রার্থীর বিজয়ে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে ১৬ টি ইউনিয়নে মোট ৮২ জন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম উত্তোলন করেছেন। যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিকেল ৩ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় কামান্ড সকলকেই মানতে হবে। আওয়ামী লীগের সংগঠন জাতির পিতার সংগঠন। আওয়ামী লীগ একটি সু সংগঠিত রাজনৈতিক দল। এই দলে দায়িত্ব পালনের মতো হাজারো নেতা-কর্মী আছে। ১৬টি ইউনিয়নে ১৬জনকেই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করবেন। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকার কারনে তৃণমূলের নেতৃত্বকে প্রাধান্য দিয়ে এবার প্রার্থী নির্বাচন করা হবে। প্যানেল করে ক্রমানুসারে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। তিনিই চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করবেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হাত তুলে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু,আহসান হাবীব, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31