IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> রাজশাহী >> বাংলাদেশ উন্নয়নশীল দেশে স্বীকৃতি পাওয়ায় বাঘা থানা পুলিশের উৎসব

বাংলাদেশ উন্নয়নশীল দেশে স্বীকৃতি পাওয়ায় বাঘা থানা পুলিশের উৎসব

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী প্রথম বারের মতো পালিত হচ্ছে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ৭ ই মার্চ। আজকের এই দিনের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে জাতীসংঘের সুপারিশ পাওয়ায় রাজশাহীর বাঘা থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক আনান্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আনান্দ উদযাপন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান বলেন, গত ২৬ ফেব্রæয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে। এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন। বিগত ৫০ বছরে পৃথিবীর ইতিহাসে মাত্র ৫ টি দেশ এটি অর্জন করতে পেরেছে। এ তালিকায় তিনটি সর্ত পুরণের মধ্য দিয়ে চলে এসছে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ পুলিশ আজকের দিনে দেশের প্রতিটি থানায় নানা কর্মসূচী গ্রহণ করেছেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে যে আগাম বার্তা নিয়ে এসেছিল সে বার্তায় আমরা আজ মুক্ত এবং স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পতাকা আছে, আছে একটি মানচিত্র। আমরা গর্ভবোধ করি বিশ্বের ইতিহাসে যে ৭ টি ভাষন সংরক্ষণ করে রাখা হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর ভাষন অন্যতম। এ ভাষন ইতোমধ্যে ১২ টি ভাষায় বিশ্লেষন করা হয়েছে। এ জন্য এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন বর্তমান সরকার ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার সুধী মহল।

সব শেষে একটি মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিশু একাডেমি-সহ কয়েক জন অতিথি শিল্পী। এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31