IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> স্লোগান নিয়ে নেতাদের ধমকালেন ফখরুল

স্লোগান নিয়ে নেতাদের ধমকালেন ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির আন্দোলন যেমন গত এক দশকে গতি পায়নি, নতুন আকর্ষণীয় কোনো স্লোগানও তৈরি হয়নি। পুরনো ধাচে ও মেজাজে চলছে দলটির কার্যক্রম। কর্মসূচিতে বৈচিত্র না থাকায় ঝিমিয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। কোন কর্মসূচিতে কোন স্লোগান দিতে হবে এ নিয়ে কোনো নির্দেশনাও নেই। তাই বিভিন্ন অনুষ্ঠানে এলোমেলো স্লোগান নিয়ে শীর্ষ নেতাদের বিপাকে পড়তে হচ্ছে।

এমন ঘটনাই ঘটেছে রোববার বিকালে। এদিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যখন বক্তব্য শুরু করেন তখন দর্শকসারিতে বসা নেতারা স্লোগান দিলে তাদের ধমক দিয়ে থামিয়ে দেন বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উত্তর-দক্ষিণ স্লোগান নয়, স্লোগান হবে স্বৈরতন্ত্র নিপাত যাক। এবার সরাসরি বলতে হবে, এই স্বৈরাচার সরকার নিপাত যাক।’
তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, স্লোগান ঘরের মধ্যে না দিয়ে বাইরে গিয়ে দিও।

এর আগে বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কর্মসূচিতে এসে স্লোগান বিড়ম্বনায় পড়েছেন। সেসময় তিনি নেতাকর্মীদের নতুন নতুন স্লোগান তৈরির নির্দেশনা দেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে রোববারের সভায় আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিকে ব্যানারে নাম থাকলেও সুবর্ণজয়ন্তীর এ অনুষ্ঠানে দেখা যায়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে। অতিথি সারিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন, ফজলুল হক মিলন, আমিনুল ইসলাম, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আমীরুল ইসলাম খান আলীম, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি ছাড়া দেখা যায়নি ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31