IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে ‘বনলতা’

ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে ‘বনলতা’

ধূমকেতু প্রতিবেদক : ইঞ্জিন বিকলের কারণে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। রোববার বিশেষ এই ট্রেনটির রাজশাহী স্টেশন ছাড়ার কথা ছিল সকাল ৭টায়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আমনুরার কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ফলে রাজশাহী থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বনলতাকে সকাল ৯টায় রাজশাহীতে নিয়ে আসে। রাজশাহী রেলওয়ে স্টেশন তত্বাবধায়ক আমজাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে এসে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৭টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে আমনুরা আসার কিছুটা আগে ইঞ্জিনটি বিকল হওয়ায় ট্রেনটি ২ ঘণ্টার বেশি সময় বিলম্বে রাজশাহী স্টেশনে পৌঁছে। ফলে সকাল সোয়া ৯টায় বনলতা ঢাকার উদ্দেশে রাজশাহী স্টেশন ত্যাগ করে। এতে ট্রেনটির যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন।

রোববার দুপুর সোয়া ১২টার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শহীদুল হুদা জানান, ট্রেনটি এই সময়ে ঢাকার কমলাপুরে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু সোয়া ১২টায় বনলতা বঙ্গবন্ধু সেতু অতিক্রম করছিল। ট্রেনটি কমলাপুর পৌঁছাতে আড়াইটা বেজে যাবে এবং রাজশাহী ফিরতেও দুই আড়াই ঘণ্টা বিলম্ব হবে।

রাজশাহী রেলস্টেশন মাস্টার আবদুল করিম আরও জানান, মাঝপথে হঠাৎই বনলতার ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ইঞ্জিন বদল করে বনলতা বিলম্বে ছেড়েছে। ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031