IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাই কি রোনালদো ?

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাই কি রোনালদো ?

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার রাতে ইতালিয়ান ক্লাব ক্যালিয়ারির বিপক্ষে ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি পর্তুগিজ তারকার ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক। এই তিন গোলে তার মোট গোলসংখ্যা দাঁড়ালো ৭৭০। আর ফুটবলের রাজা পেলের অফিসিয়াল গোলসংখ্যা ৭৬৭টি। সেই হিসেবে রোনালদোই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে এই হিসেবে বাধ সেঁধেছেন জোসেফ বিকান। এ খবর বিবিসি বাংলা’র।

রোনালদো ৭৬০ গোল যেদিন স্পর্শ করেন সেদিনই কিছু সংবাদমাধ্যম ও ফুটবলভিত্তিক ওয়েবসাইটে খবর আসে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা। কিন্তু কেন তিনি তখনই উদযাপন করেননি তার ব্যখ্যা করলেন নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে।

প্রথমে বলা হচ্ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের আনুষ্ঠানিক গোলসংখ্যা ৭৫৭টি। তবে রোনালদোর পোস্টে জানা যায়, পেলের সাও পাওলো স্টেট দল ও ব্রাজিলের মিলিটারি দলের হয়ে আরও ১০টি গোল আছে, এই হিসেবে পেলের গোল দাঁড়ায় ৭৬৭টি।

রোনালদো তার পোস্টে লেখেন, গত কয়েক সপ্তাহ ধরেই খবর আসছিল, আমি পেলের ৭৫৭ গোলের অফিসিয়াল রেকর্ড ভেঙেছি। আমি এটা নিয়ে চুপ ছিলাম কেন সেই কারণ এখন ব্যাখ্যা করছি।

‘আমি সবসময়েই বলে এসেছি, এডসন আরান্তেস দে নাসিমেন্তো পেলের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। আমি সেজন্যই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৭৬৭ গোলের রেকর্ডটাই অফিসিয়াল হিসেবে ধরেছি, যেখানে তিনি সাও পাওলো স্টেট দলের হয়ে নয় গোল ও ব্রাজিলের মিলিটারি দলের হয়ে আরও এক গোল করেছেন।’

পেলে রোনালদোকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে একটি ইন্সটাগ্রাম পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, ‘আমার আনুষ্ঠানিক গোলের রেকর্ড ভাঙ্গায় রোনালদোকে অভিনন্দন।’

কিন্তু রোনালদোর মাইলফলকের হিসেবে বাধ সেধেছেন জোসেফ বিকান। যিনি অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার হয়ে ফুটবল খেলেছেন। চেক ফুটবল অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার হয়ে খেলা জোসেফ বিকানের গোলসংখ্যা ৮২১টি।

তবে রেক ডট স্পোর্ট ডট সকার নামের পরিসংখ্যানের ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী বিকানের গোলসংখ্যা ৮০৫টি। যার মধ্যে র‍্যাপিড ভিয়েনার রিজার্ভ ও অপেশাদার দলের হয়ে আছে ২৭টি গোল। এগুলো আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল হিসেবে স্বীকৃত নয়।

এই ২৭ গোল বাদ দিলে বিকানের গোলসংখ্যা দাঁড়ায় ৭৭৮টি, পেলের ৭৬৭টি এবং রোনালদোর ৭৭০টি।

এদিকে ইনস্টাগ্রামে একটি দারুণ মুহূর্তের ছবি দিয়ে রোনালদোকে প্রশংসায় ভাসান পেলে। তিনি লেখেন ‘জীবন হলো একক যাত্রা, প্রত্যেকের জীবনের নিজস্ব যাত্রা রয়েছে। জীবনে কী সুন্দর যাত্রাই না তুমি পাচ্ছ। আমি তোমার খেলার অনেক প্রশংসা করি, আমি তোমার খেলা দেখতে ভালোবাসি; এটা কারো কাছে গোপন নয়। তোমাকে অভিনন্দন; আমার আনুষ্ঠানিক (অফিসিয়াল) ম্যাচের গোল রেকর্ড ভঙ্গ করার জন্য।’

ফুটবলের রাজা আরও লেখেন, ‘আমার একমাত্র দুঃখ হচ্ছে আজ তোমাকে জড়িয়ে ধরতে না পারা। স্নেহের সঙ্গে, বন্ধুত্বের প্রতীক হিসেবে (যা বহু বছর ধরেই চলছে) তোমার সম্মানে আমি এই ছবিটা ছাড়লাম।’

রোনালদো তার পোস্টে লেখেন, ‘পেলের কথা শুনে বড় হয়নি এমন কোনো ফুটবলার নেই। পেলে এমন একজন যার মতো রোনালদো হতে চেয়েছেন।’

পর্তুগিজ তারকা রোনালদো এখন পর্যন্ত স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জাতীয় দল পর্তুগালের হয়ে ১০২টি এবং বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৫টি গোল করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31