IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘স্বাধীন বাংলার অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’

‘স্বাধীন বাংলার অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি মার্চ মাস থেকেই। মার্চ মাসের তাৎপর্য বলে শেষ করা যাবে না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে। মার্চ মাস জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মাস।

পৃথিবীর ইতিহাসে এমন নেতা নেই যিনি দেশের মানুষের শান্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনক এমন এক জন ব্যক্তি যার গুনাবলী বলে শেষ করা যাবে না। দেশের প্রতিটি আন্দোলন আর সংগ্রামে যিনি ছিলেন কঠোর অবস্থানে। স্বাধীন বাংলাদেশের অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে জন্ম হতো না এই বাংলাদেশের। বঙ্গবন্ধু ছিলেন আদর্শ পিতা। সেই আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কারনে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পা রেখেছে। স্যাটেলাইট উৎক্ষেপন করতে পেরেছে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষকে শান্তিতে রেখেছেন।

প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কে তা আগামী প্রজন্মের মাঝে সঠিক ভাবে তুলে ধরতে হবে। তাঁর আদর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। বঙ্গবন্ধুকে জানুন বাংলাদেশকে জানান। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনায় করা যায় না।

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান হয়। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31