IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নির্মাণকাজ শেষ না হতেই পায়রা সেতুতে ধস

নির্মাণকাজ শেষ না হতেই পায়রা সেতুতে ধস

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন অত্যাধুনিক এক্সটাডোজ ক্যাবল বক্স গার্ডার পায়রা সেতুর কাজ শেষ না হতেই নিচের অংশের পলেস্তারা ধসে পড়েছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলেস্তারা ধসের ছবি ছড়িয়ে পড়ায় নির্মাণ ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার দুপুরে হঠাৎ করে লেবুখালী ফেরিঘাটের দক্ষিণ প্রান্তের একটি পিলারসংলগ্ন নির্মাণাধীন পায়রা ব্রিজের পলেস্তারা ধসের ঘটনা ঘটে। অন্তত দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের পলেস্তারা খসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পথচারীদের অনেকেই যে যার মতো ছবি ও ভিডিও করে ফেসবুকে আপলোড দিলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

পায়রা সেতু প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হালিম এ বিষয়ে বলেন, একটি স্প্যানে টেনশন দেওয়ার সময় দুই ফিটের মতো জায়গায় নিচের অংশের পলেস্তারা ধসে পড়েছে। এটি বড় ধরনের কোনো সমস্যা নয়।

এমনটি হওয়ার কথা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়, তবে পরবর্তী সময় আমরা ঠিক করে নেব।

তিনি আরও বলেন, যারা টেকনিক্যাল বিষয় বোঝেন না, তারাই এটি নিয়ে গুঞ্জন রটাচ্ছেন। এ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রকল্প পরিচালক আরও বলেন, আমরা মূল ব্রিজের কাজে এগিয়ে আছি। ইতোমধ্যে পায়রা সেতুর নির্মাণ কাজ ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা ও করোনার কারণে আমরা পিছিয়ে ছিলাম। ইতোমধ্যে সেখান থেকে ৩০ শতাংশ কাজ অগ্রগতি হয়েছে।

২০২১ সালের মধ্যে ব্রিজের সার্বিক কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31