IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> রাত পোহালেই বাগমারায় মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাত পোহালেই বাগমারায় মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাত পোহালেই রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হবে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তন সহ এর আশপাশ প্রস্তুত করছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। 

শক্রবার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শন করলেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় তাঁর সাথে উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাত বছর পর তৃতীয় বারের মতো উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনস্থল সহ উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তায় নির্মান করা হয়েছে তোরণ। ত্রি-বাষিক সম্মেলনে জেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে তাদের শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ সহ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণিল সাজে সাজানো হয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জ। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আদলে অনুষ্ঠিত হবে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। 

মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী  লীগের নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। 

উক্ত সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সদস্য, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির মোট ৫০১ জন সদস্য কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকবেন। প্রথম অধিবেশন ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে হলেও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে। 

প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এ্যাড. আদিবা আনজুম মিতা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। 

প্রধান বক্তা থাকবেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31