IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় বন্যায়

হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় বন্যায়

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, রাজ্যটির বিভিন্ন অংশ থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে এনএসডব্লিউর রাজধানী সিডনির আশপাশে ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূবাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে। বিবিসি।

‘৫০ বছরের মধ্যে একবার ঘটা’ এ বন্যা সারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে কর্মকর্তারা লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এনএসডব্লিউর মধ্যউত্তর উপকূল থেকে ১৫ হাজার লোক এবং সিডনি থেকে আরও তিন হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

যারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ‘এটি আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়,’সোমবার সিডনি রেডিও স্টেশন টুজিবিতে বলেন তিনি।

অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক তৃতীয়াংশের বসবাস যে এলাকাগুলোতে সেখানেই বন্যা দেখা দিয়েছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনএসডব্লিউর প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানিয়েছেন, যে এলাকাগুলো ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে’ তার অনেকগুলো গত গ্রীষ্মে দাবানল ও খরার কবলে পড়েছিল। ‘রাজ্যের ইতিহাসে আর কখনো মহামারীর মাঝে পরপর এ রকম চরম আবহাওয়া পরিস্থিতি ছিল কিনা তা জানিনা আমি,’ বলেছেন তিনি।

জরুরি বিভাগগুলো অন্তত ৫০০ উদ্ধার তৎপরতা চালিয়েছে, এগুলোর মধ্যে গাড়িতে আটকা পড়া লোকজনও ছিল। বন্যাকবলিত একটি বাড়ি থেকে হেলিকপ্টারযোগে একটি পরিবারকেও উদ্ধার করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষগুলো সিডনির উত্তর ও পশ্চিমের, এনএসডব্লিউর কেন্দ্রীয় উপকূল এবং হকসবারি উপত্যকার নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিয়ে বেশি উদ্বিগ্নবোধ করছিল বলে বিবিসি জানিয়েছে।

উল্লেখ্য, উপচে পড়া নদীর পানিতে রাস্তা ও সেতু ডুবে গেছে। এ কারণে সোমবার বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় ১৫০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31