IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিশরে বহুতল ভবন ধসে নিহত ১৮

মিশরে বহুতল ভবন ধসে নিহত ১৮

ধূমকেতু নিউজ ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।

স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।

কায়রোর গভর্নর এক বার্তায় জানিয়েছেন, রাত ৩টায় গভর্নরের ক্রইসিস রুম থেকে জানানো হয় যে ১০ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এরপর দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের দল পাঠানো হয়। তারা ধ্বংস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা খালিদ আব্দেল-আল জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ তলা ওই ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকৌশলীদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

তবে শঙ্কা করা হচ্ছে ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করে থাকে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্ত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণে মিশরে ভবন ধসে পড়ার ঘটনা বেশি ঘটছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31