ধূমকেতু প্রতিবেদক : ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
বুধবার এক শোকবার্তায় প্রফেসর ড. আবদুল খালেক বলেন, ভাষা সৈনিক আবুল হোসেন ছিলেন আজন্ম যোদ্ধা। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনার অধিকারী। দেশের গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজশাহী তথা দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


