IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> শ্রীলঙ্কা সফরের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে এই ২১ সদস্যের দল। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও সার্বিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপর কোনো প্রভাব ফেলবে না এই সিরিজ। তবু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজটি। কেননা পাঁচ ম্যাচ খেলেও এখনো পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খোলা হয়নি বাংলাদেশের। অন্যদিকে দশ ম্যাচ খেলা শ্রীলঙ্কা ১ জয় ও ৩ ড্রয়ে ১২০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশের ঠিক ওপরে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্যে এবার শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। যেখানে সবশেষ ২০১৭ সালের সিরিজে একটি টেস্ট জিতেছিল মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন টাইগাররা। এবারের সফরে স্বাভাবিকভাবেই দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক।

এ সফরের জন্য ২১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণার কারণ একটিই- করোনার কারণে বাংলাদেশের প্রস্তুতিতে কোনো নেট বোলার সরবরাহ করবে না স্বাগতিক শ্রীলঙ্কা এবং থাকবে না কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও। যে কারণে নিজেদের প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে, তাই বাড়তি খেলোয়াড় নিয়ে যাবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা গিয়ে আগামী ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখান থেকেই চূড়ান্ত করা হবে ১৫ সদস্যের স্কোয়াড।

আগামী সোমবার শ্রীলঙ্কা যাওয়ার পর ১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ১৭-১৮ এপ্রিল হবে প্রস্তুতি ম্যাচ। যা শেষে ঘোষণা করা হবে মূল স্কোয়াড এবং তারা অনুশীলন করবে আরো দুইদিন। অনুশীলন শেষে ২১ এপ্রিল শুরু হবে মূল সিরিজের লড়াই। পরে দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল থেকে। দুইটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31