IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগমাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্য ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন যে তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তার মাধ্যমে নতুন জাপানি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জাপানের প্রধানমন্ত্রী হিসাবে আপনার নিয়োগের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার (ইয়োশিহিদে সুগা) নির্বাচন আপনার গতিশীল নেতৃত্ব ও দৃঢ়তা এবং আপনার ওপর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাপানের জনগণের আস্থার প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সাথে যোগ দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ জাপানের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি আপনার ইতিবাচক মনোভাব সম্পর্কিত দূরদর্শী নীতিমালা বাস্তবায়ন করাকেও খুবই মূল্যবান মনে করে।’

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে।

তিনি বলেন, ‘বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দুই দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে।’

জাপানের অব্যাহত সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একই সাথে আমি আপনার সুযোগ্য নেতৃত্বের অধীনেও এর চলমানতা আশা করছি।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সাথে সহযোগিতার সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সম্পৃক্ততার জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রী জাপানের নতুন প্রধানমন্ত্রীকে সম্ভাব্য স্বল্পতম ও সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং জাপানের বন্ধুপ্রতিম জনগণের অবিচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930