IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাগমারায় অবৈধভাবে দীঘি খনন, প্রশাসনের অভিযান

বাগমারায় অবৈধভাবে দীঘি খনন, প্রশাসনের অভিযান

অভিযান

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমিতে আব্দুল জব্বারের দীঘি খনন প্রশাসনের অভিযান। আব্দুল জব্বারের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে। সে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি এলাকার দুবিলার বিলে প্রায় ৫০ বিঘা জমি জুড়ে সরকারী নিয়ম নীতির কোন তুয়াক্কা না করে অবাধে দীঘি খনন করে আসছিলেন।

এদিকে আবাদী জমিতে দীঘি খনন বন্ধে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও সেটা না মেনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে দীঘির খনন কাজ করে আসছিলেন আব্দুল জব্বার। অবৈধ দীঘি খনন বন্ধে একাধিক ব্যক্তি অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের কাছে।

বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে আব্দুল জব্বারের খননকৃত দীঘিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হাসান। অভিযানে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় দুইটি ভেকুর চালক। এ সময় দীঘির মালিককেও পাওয়া যায়নি।

অভিযানে দীঘির মালিক সহ চালক পালিয়ে থাকায় কোন জরিমানা করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে দুইটি ভেকুর কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

উল্লেখ্য আব্দুল জব্বার উপজেলার সর্বোচ্চ সংখ্যক দীঘির মালিক। বর্তমানে ছোট-বড় মিলে শতাধিক দীঘি আছে তার দখলে। প্রশাসনকে তোয়াক্কা না করে জোর পূর্বক দীঘিগুলো খনন করেন তিনি।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে দীঘি খনন করার অভিযোগে খনন কাজ বন্ধ করা হয়েছে। দীঘির মালিক সহ চালকরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কোন প্রকার আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। সরকারী নিষেধ অমান্য করে কোন ব্যক্তি যদি আবাদী জমিতে দীঘি খনন করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31