IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ৫ম দিনেও লকডাউনে দোকানপাট খোলা, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

৫ম দিনেও লকডাউনে দোকানপাট খোলা, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ধূমকেতু প্রতিবেদক : ১৪ তারিখ সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। প্রথমদিন কঠোর লকডাউন ও রাস্তাঘাট ফাঁকা থাকলেও দ্বিতীয় দিন থেকে মহানগরী ও এর আশেপাশের উপজেলাগুলোতে মানুষের উপস্থিতি বেশি দেখা যায়। লকডাউনের পঞ্চম দিন মেইন রোডগুলোতে সকালের দিকে পুলিশের তৎপরতা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে তৎপরতা কমে যায়। মেইনরোডে মানুষজনের জটলা না থাকলে বিভিন্ন পাড়া মহল্লায় মানুষের উপস্থিতি বেশি দেখা যায়। এছাড়াও বাজারগুলোতে ও টিসিবির পণ্য কিনতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তারা মানছেনা কোন সামাজিক দূরত্বসহ বিভিন্ন নিয়ম।

সরেজমিনে দেখা গেছে, প্রথম দিন থেকেই নগরের মূল মূল রাস্তায় যানবাহন ও মানুষ কম দেখা গেলেও পাড়া-মহল্লার রাস্তা-ঘাট ও দোকান খোলা থাকছে পূর্বের মতোই। অভিযোগ রয়েছে, যাত্রীবাহী যানবাহন রাতে চলাচল করছে। অন্যদিনের তুলনায় এদিন বেশি মানুষ ঘোরাফেরা করছে। কেউ কেউ আবার লকডাউন কেমন হচ্ছে তা দেখতে বের হচ্ছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হয়ে অনেককেই গুনতে হচ্ছে জরিমানা। এভাবেই চলছে লকডাউনের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত। রাস্তায় বেশ কিছু বালবাহি ট্রাকসহ বিভিন্ন প্রকার ট্রাক ও পণ্যবাহী অন্য যান চলাচল করতে দেখা গেছে। কাঁচা বাজারগুলোতে সামাজিক ও দূরত্ব স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারো কারো মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। শরীরের সাথে শরীর ঘেঁষেই চলছে কেনাকাটা। অধিকাংশ ব্যবসায়ীর মুখেই দেখা যায়নি মাস্ক।

সচেতন জনসাধারণ বলছেন, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ জরুরী। কারণ দোকানিরা সংক্রমিত হয়ে পড়লে ক্রেতাদের উপর সেই প্রভাব পড়বে। স্বাস্থ্যবিধি মেনে চললে ক্রেতারা তা থেকে বাঁচবে।

নগরীর সিএন্ডবির মোড়, পুলিশ লাইনের সামনে, ছোটবনগ্রাম, সাগড়পাড়া, তালাইমারি, পাঠানপাড়া, দরগাপাড়া, সিপাইপাড়া, কলাবাগান, বর্ণালীর মোড়, রানীবাজারসহ বিভিন্ন এলকায় দোকানপাট খোলা থাকচ্ছে। চায়ের দোকান ও রেস্টুরেন্টগুলোতে চলছে আগের মতোই আড্ডা।

নগরীর রেলগেট সপুরা এলাকায় গত লকডাউনে যেমন কিছু সিএনজি চালককে যাত্রী নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবারো তার ব্যতিক্রম হয়নি। এবারো কিছু কিছু সিএনজি চালক যাত্রীর জন্য সিএনজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় দফার লকডাউন কার্যকরে পুলিশের পক্ষ থেকে কঠোর ভূমিকা পালন করা হচ্ছে। মাঠে সক্রিয় রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তারপরও সচেতনতা দেখা যাচ্ছেনা মানুষের মাঝে। অনেক স্থানেই ব্যাটারি চালিত রিক্সার চাকার হাওয়া ছেড়ে দিতে দেখা গেছে। সকাল বেলা মহানগরী ঘুরে দেকা গেছে নগরীর বিভিন্ন এলাকার চেকপোস্টে মোটরসাইকেল ও অন্যান্য ছোট ছোট যানবাহন চালকদের থামিয়ে গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে তৎপরতা কমে গেছে।

এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার পর থেকে নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন মানুষ। বাইরের বাজারে নিত্যপ প্রয়োনীয় পণ্যের দাম লাগামহীন হওয়ায় টিসিবির ট্রাকে ভিড় জমাচ্ছেনা ক্রেতারা। উদ্দেশ্য খোলা বাজারের থেকে কম দামে তেল, ডাল, চিনি, পেঁয়াজ ও ছোলা কেনা। কিন্তু টিসিবির ট্রাক পৌঁছানোর আগে থেকেই মানুষের লাইনে ভর্তি থাকে সেই নির্ধারিত স্থানে। করোনা সংক্রমণ যাতে বেশি ছড়িয়ে না পড়তে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা ও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানানো হচ্ছে। বিভাগী শহর রাজশাহীতে অন্যান্য জেলার তুলনায় করোনা শনাক্তের হারও বেশি। তারপরও টিসিবির ট্রাকের পণ্য কিনতে আসা মানুষকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। এতে করোনা সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে।

সচেতন মহলের জনসাধারণ বলছেন, টিসিবি নগরের বেশ কিছু পয়েন্টে পণ্য বিক্রি করে। সেখানে বিভিন্ন স্থান থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসে। কেউ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব না মানার কারণে কারো মধ্যে করোনা সংক্রমণ থেকে থাকলে তা দ্রæত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ জন্য টিসিবির ট্রাকের সামনে অবস্থান করা মানুষকেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা খুব জরুরী। এর ব্যতিক্রম হলে করোনা সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়তে পারে।

তালাইমারি, সোনাদিঘীর মোড়সহটিসিব পণ্য বিক্রি করা পয়েন্টগুলো ঘুরে দেখা গেছে, করোনা সংক্রমণ বাড়লেও টিসিবির পণ্য কিনতে আসা মানুষদের মাঝে তেমনভাবে মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে টিসিবির পণ্য কিনতে দেখা যায়নি। মানুষ লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে। নারী ও পুরুষ উভয় লাইনের মধ্যেই ক্রেতাদের মধ্যে কেউ সামাজিক দূরত্ব মানছে না। কোনো কোনো স্থানে ভালোভাবে এসব পণ্য বিক্রি হলেও কোনো কোনো স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কারো কারো বিরুদ্ধে একাধিকবার টিসিবির পণ্য কেনার অভিযোগও তুলছেন অন্যান্য ক্রেতারা। এ অবস্থায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সচেতন মহলের পক্ষ থেকে।

এ বিষয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির রাজশাহী আঞ্চলিক প্রধান রবিউল মুর্শেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানলে সংশ্লিষ্ট ক্রেতাকে পণ্য না দিতে ডিলারদের নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সেটি ট্রাকেও লেখা আছে। আমিও নিজেও সেটি পর্যবেক্ষণ করেছি।

এছাড়া কঠোর লকডাউনে তেমন কোন কাজ না থাকায় বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। এখনো মেলেনি ত্রাণ। আর তাই অনেকে বাধ্য হয়ে রিক্সা, ভ্যান নিয়ে বের হচ্ছেন রাস্তায়। তালাইমারি এলাকায় রিক্সা চালাচ্ছিলেন আব্দুর রহিম (৪২)।

তিনি বলেন, ‘বাবা- এবার কেউ সাহায্য করেনি। গত বার করোনার লকডাউনের হালকা-পাতলা কাজও করেছি। তার পরেও ত্রাণ পেয়ছিলাম। ভালোই কেটেছে। কিন্তু এবার কাজও নেই। কেউ ত্রাণও দেয়নি। উপাই নেই- রিক্সা নিয়ে অলি-গলির ভাড়াগুলো মারছি (নিয়ে যাওয়া আসা)। বসে তো থাকা যায় না। টুক-টাক কাজ করছি। রোজা এসে ভালই হয়েছে সারাদিন খেতে হয় না। শুধু রাতে খেলেই হয়।’

আব্দুর রহিমের বাড়ি কাটাখালীর চৌমুহনী গ্রামে। তিনি সকালে বের হয়েছে রিক্সা নিয়ে। চৌদ্দপাই, বুধপাড়া, মেহেরচন্ডী, ভদ্রা, পদ্মা আবাসিক এলাকায় ভাড়া নিয়ে যাওয়া আসা করেছেন। এখন বাড়ি ফেরার জন্য তালাইমারীতে অবস্থান করছেন। তবে পুলিশের চেক পোস্ট দেখে তিনি আর যাচ্ছেন না।

তিনি বলেন, ‘হয়েছে দু-চার পায়সার কাজ। সংসার কোন মতে চলে যাবে। স্যাররা (পুলিশ) চাকার পাম ছেড়ে দিলে অনেক কষ্ট হবে বাড়িতে যেতে। তাই এখনে বসে আছি। পুলিশ একটু আরাম (বিশ্রাম) করতে গেলেই সেই সুযোগে তালাইমারী পার হবো। তার পরে ভেতর ভেতর দিয়ে বাড়িতে চলে যাবো।’

তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছি। ছেলে আলাদা থাকে। খোঁজ-খবর নেই। আমরা বুড়া-বুড়ি আর এক মেয়ে মিলে বাড়িতে থাকি। আমি যা কামাই করি, তাকেই চলে। খারাপ লাগে আমাদের মতো অসহায়া মানুষগুলো খাওয়ার অভাবে কষ্টে থাকে। গত বার কয়েক জায়গা থেকে ত্রাণ পেয়েছিলাম। আবার কেউ দেয়নি ত্রাণ। কাজ কামের অবস্থাও ভালো না। সামনেও ঈদ কি করবো, কিছু বুঝে উঠতে পাড়ছিনা।

কঠোর লকডাউন বাস্তবায়ন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরীতে আমাদের ৪টি মোবাইল কোর্ট কাজ করছে। এছাড়াও মানুষকে সচেতন করে যাচ্ছে। মানুষ সচেতন না হলে সমস্যা। প্রতিদিন নগরীতে যেমন ৩০/৪০হাজার টাকা জরিমানা করা হচ্ছে তেমন মানুষকে করোনার বিষয়ে সচেতনও করা হচ্ছে।

তিনি বলেন, টিসিবির পণ্য বিক্রির সময় সচেতনতা মেনে পণ্য বিক্রি করতে বলা হচ্ছে। আমাদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি মনিটরিং করছেন। তবে যথন তারা থাকেন না তখন অনেকে নিয়ম মানেন না। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম সব মনিটরিং করছেন।

ত্রাণের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে ত্রাণ পৌছে গেছে। আমারা সিটি করপোরেশন, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ত্রাণ পৌছে দিয়েছি। ২/৪দিনের মধ্যে ত্রাণ বিতরণ এর কার্যক্রম দৃশ্যমান হবে। সাধারণ মানুষ ত্রাণ পাবে।

নগরীতে কিস্তি আদায় বিষয়ে তিনি বলেন, আমরা সমিতিগুলোতে বলে দিয়েছি এ মহুতে যাতে কিস্তি আদায় না করা হয়। তারপরও যদি কেউ কিস্তি আদায় করে তাহলে আমাকে বললে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31