IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> কলকাতার নাইট রাইডার্স একাদশে পরিবর্তনের আভাস

কলকাতার নাইট রাইডার্স একাদশে পরিবর্তনের আভাস

ধূমকেতু নিউজ ডেস্ক : জয় দিয়ে আসর শুরু করলেও টানা দুই হারে এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। এতে আইপিএলের ১৪তম আসরের শুরুতে দলটির পরিকল্পনা একটু হোঁচট খেয়েছে। এমন পরিস্থিতিতে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। বর্তমানে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ম্যাককালামের মতে, এখন দলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

চলমান আইপিএলের খেলাগুলো বর্তমানে চলছে দুটি শহর মুম্বাই ও চেন্নাইয়ে। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ কলকাতা খেলেছে, সবগুলোরই ভেন্যু ছিল চেন্নাই। দলটির পরের ম্যাচ মুম্বাইয়ে। সেখানে একটু ভিন্নরকম থাকবে উইকেটের আচরণ। আর জয়টাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ম্যাককালাম ও তার ম্যানেজমেন্ট পরিবর্তন আনবেন একাদশে।

ম্যাককালাম বলেন, ‘আমাদের বোধহয় ফ্রেশ লেগ দরকার। পরের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আশা করছি। ভেন্যুও বদলাচ্ছে, খেলতে হবে মুম্বাইয়ে। নতুন জায়গা। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করে ঘুরে দাঁড়াতে হবে।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা কলকাতা প্রতি ম্যাচেই একই একাদশে নিয়ে নেমেছে। বিদেশি হিসেবে অধিনায়ক ইয়ন মরগানের পাশাপাশি খেলছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসলে পরিবর্তন আসতে পারে চার বিদেশির তালিকায়ও।

এদিকে, প্রথম দুই ম্যাচে দুটি উইকেট পেলেও রোববার তৃতীয় ম্যাচে দুই ওভারে ২৪ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটহীন। যদিও ব্যাট হাতে করেন ২৬টি রান, তবে তা ছিল সময়ের সঙ্গে খুবই বেমানান। ২৫টি বল মোকাবেলা করে একটি করে চার-ছক্কা হাঁকিয়ে ওই রান করেন সাকিব।

অন্যদিকে, কম যাননি আন্দ্রে রাসেলও। এক্সট্রা বোলার হিসেবে ২ ওভার বল করে ৩৮টি রান দেন এই ক্যারিবীয়। তবে ব্যাট হাতে তার কিছুটা হলেও পুষিয়ে দিতে চেষ্টা করেন রাসেল। তিনটি চার ও দুটি ছক্কায় ২০ বলে ৩১ রান আসে তার ব্যাট থেকে। যাতে শেষমেশ ৩৮ রানে হেরে যায় কলকাতা। এর আগের দুই ম্যাচে ৬ উইকেট পেলেও ব্যাট হাতে করেন মাত্র ১৪ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31