IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> চেন্নাইয়ের কাছে হারল রাজস্থান

চেন্নাইয়ের কাছে হারল রাজস্থান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে হারের স্বাদ পেয়েছে রাজস্থান র‌য়্যালস। মুস্তাফিজদের ৪৫ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ধোনিদের চেন্নাই সুপার কিংস।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান।

চেন্নাই সুপার কিংসের দেয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে রাজস্থান রয়্যালসের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে চেন্নাই তোলে ৯ উইকেটে ১৮৮ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানের মাথায় গায়ক্বদকে সাজঘরে ফেরানো গেলেও ফাফ ডু প্লেসি আর মঈন আলী রান তোলেন দ্রুত। প্লেসি ১৭ বলে ৩৩ রান করে ফেরার পর মঈনও ২৬ (২০) রান করে ফেরেন সাজঘরে।

ধোনির দলের কাছে হারের ম্যাচে বল হাতে নিয়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ প্রথম তিন ওভারে দেন ২২ রান। আর শেষ ওভারে দেন ২৫ রান বোলিং শুরু করেন দুর্দান্ত দাপট নিয়ে। নিজের প্রথম ওভারে দেন মাত্র তিন রান। সঙ্গে পেয়ে যান একটি উইকেট। কিন্তু দ্বিতীয় ওভারেই ছন্দ পতন। অচেনা হয়ে যান মুস্তাফিজ। খরুচে বোলিংয়ে দেন ১৩ রান।

তৃতীয় ওভারে ফের নিজেকে খুঁজে পান। চেনা রূপে ফিরে তোপ দাগাতে থাকে। দেন মাত্র ৬ রান। নিজের শেষ ওভারে শতচেষ্টা করেও মিতব্যয়ী থাকতে পারেননি কাটার মাস্টার। শেষ বলের ছক্কায় দেন ১৫ রান। বাঁ-হাতি মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৩৭ রান দিয়ে এক উইকেট।

চেতন সাকারিয়া তিনটি ও ক্রিস মরিস দুটি উইকেট নেন। কিন্তু তারপরও মুম্বাইতে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাফ ডু প্লে ইস ৩৩, আম্বাতি রাইডু ২৭, মঈন আলি ২৬ ও ডোয়াইন ব্রাভো ২০* রান যোগ করেন দলীয় স্কোরে। ৩ ওভারে ঘূর্ণি জাদুতে ৩ উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ এলোমলো করে দেন ম্যাচ সেরা মঈন আলি। কিন্তু খরচ করেন মাত্র ৭ রান। তার সঙ্গে দুটি উইকেট ফেলে দেন রবীন্দ্র জাদেজাও।

আট রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে রাজস্থান। ২ উইকেটে ৮৭ রান থেকে মুস্তাফিজদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৫ রান। কিন্তু খরচ করেন মাত্র ৭ রান। যে কারণে লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। জস বাটলার এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন। তার সঙ্গে জয়দেব উনাদকাত ২৪ ও রাহু তেওয়াটিয়া তোলেন ২০ রান।

মঈনের সঙ্গে দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও রবীন্দ্র জাদেজা। নিজেদের চতুর্থ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে মুস্তাফিজদের দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31