ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত এক হাজার গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ মখদুম থানার মোড় ও জিয়া শিশুপার্কের সামনে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে।
ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৮ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্সসহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


