IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাসিকের ১৯নং ওয়ার্ডে বয়স্কদের মাঝে ভাতার বহি বিতরণ

রাসিকের ১৯নং ওয়ার্ডে বয়স্কদের মাঝে ভাতার বহি বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের বয়স্কদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় শিরোইল কলোনি ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৫৭ বয়স্ক ব্যক্তিকে ভাতা বহি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত জোন-৭ কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, শহর সমাজ সেবা অফিশার আশিকুজ্জামান তুহিন, ফিল্ড অফিশার সাইদুজ্জামান।

বয়স্কভাতার বহি বিতরণের সময় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সম্মানিত বয়স্ক নাগরিকদের সহায়তায় ১৯৯৭ সাল হতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে ১৯ নং ওয়ার্ড সহ মহানগরীর প্রত্যেক এলাকায় শতভাগ বয়স্কভাতা প্রদান করা হয়েছে। এখন মসজিদে মাইকিং করেও আর ভাতা প্রদানের জন্য বয়স্ক নাগরিক খুঁজে পাওয়া যাচ্ছে না।

কাউন্সিলর সুমন আরো বলেন, আমার মেয়াদের মাত্র তিন বছরেই ৫৬১ জনকে বয়স্কভাতার ব্যবস্থা করেছি, অথচ দীর্ঘ বিগত ২১ বছরে সাবেক কাউন্সিলরগণ মাত্র ৫০৪ জনকে বয়স্কভাতার বই প্রদান করেছিলেন, যার মধ্যে অধিকাংশ জনের বয়স অনেক কম।

তিনি আরো বলেন যে, এখন আর ব্যাংকে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা বসে ভাতা নিতে হবে না, সরাসরি মোবাইলে টাকা পাবেন প্রত্যেক ভাতা ভোগী। ঈদের আগে সবাই মোবাইলে ৩০০০ করে টাকা পাবেন বলে উপস্থিত সকলেই জানান।

কাউন্সিলর আরো জানান, কেউ যদি ভাতার আওতার বাইরে থাকে অতিদ্রæত কাউন্সিলর কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করেন। এ সময় করোনা থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31