IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> করোনা: শীতকালে ইউরোপে বড় মাশুলের আশঙ্কা

করোনা: শীতকালে ইউরোপে বড় মাশুলের আশঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন শীতকাল ইউরোপের দেশগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং। এখন থেকেই করোনা সংক্রমণ না ঠেকানো গেলে যুক্তরাজ্যের মতে দেশগুলোকে আরো বড় মাশুল দিতে হতে পারে বলে আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর।

পর্যটন কেন্দ্রসহ স্কুলগুলো খুলে দেয়ায় সংক্রমণ বাড়ছে ইউরোপে। এদিকে, বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ২৮ হাজারের বেশি। আর প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার।

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে মহামারী করেনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটির কোভিড ট্র্যাকিং প্রকল্প জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি মানুষ করোনার লক্ষণ নিয়ে টেস্ট করিয়েছেন।

স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত এ সংগঠনের দাবি, দিনে অন্তত ৬০ লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করানোর মত কিটস সরবরাহ করা উচিত। দেশটিতে ৭০ লাখের বেশি সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজারের বেশি।

এদিকে, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে বলেন, দেশটি ভয়াবহ করোনা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। সকলে যদি নিজে থেকেই সতর্ক না হন, তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে বলে জানান তিনি।

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে গেল ২৪ ঘন্টায় ১৬ হাজারের বেশি লোকের করোনা সংক্রমণ হয়েছে। নতুন করে ৩ শতাধিকের প্রাণহানি নিয়ে মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

আর ভারতে, ৫৪ লাখ ৮৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৮৮ হাজার মানুষের।

অপরদিকে, ফ্রান্সে সব পর্যটন কেন্দ্র এবং স্কুলগুলো খুলে দেওয়ায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গেল ২৪ ঘন্টায় ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31