IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> হামাসের হামলায় ইসরাইলে মুসলিমসহ নিহত ৭

হামাসের হামলায় ইসরাইলে মুসলিমসহ নিহত ৭

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার জবাব দিতে সোমবার রাত থেকে হামাস সহস্রাধিক রকেট নিক্ষেপ করেছে ইসরাইলে।

ইহুদিবাদী দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে কয়েকশ’ রকেট ইসরাইলের বিভিন্ন শহরে গিয়ে আঘাত হানে। খবর জেরুজালেম পোস্টের।

এ পর্যন্ত হামাসের হামলায় ৭ ইসরাইলি নিহতের কথা স্বীকার করেছে তেলআবিব। এদের মধ্যে তিনজনই আরব-মুসলিম।

ইসরাইলের লুদ শহরটির বেশির ভাগ বাসিন্দাই মুসলিম। মঙ্গলবার হামাসের রকেট হামলায় মেয়ে নাদিনসহ লুদ শহরের খলিল আওয়াদ নামে আরব-মুসলিম নিহত হন।

হামাসের হামলায় এখন পর্যন্ত যে ৭ জন মারা গেছেন, তারা হলেন- লেহ ইয়োম টভ (৬৩), খলিল আওয়াদ (৫২), তার মেয়ে নাদিন আওয়াদ (১৬), ভারতীয় নাগরিক সৌম্য শন্তোষ (৩০), নিলা গুরেভিৎজ (৮০), ওমর তাবিব (২১) ও ইদো আবিগাইল (৫)।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৬৫ জন।

এদিকে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হাতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার পুলিশ সদরদফতর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

অপরদিকে, ইসরাইলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় শিশুসহ কমপক্ষে ৭ ইসরাইলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরাইলি সৈন্য রয়েছেন। বাকিরা সবাই বেসামরিক ব্যক্তি।

এছাড়া হামাসের হামলায় অন্তত ১০০ জন ইসরাইলি আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলছে, ইসরাইলের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার রকেট হামলা চালিয়েছে গাজা।

ইসরাইলি বাহিনীর হামলায় তিনটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে। বুধবার কালো ধোয়া গাজা শহর আচ্ছন্ন হয়ে পড়ে। এসব হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নেতা সংগঠনটির ১৭ জন নেতা নিহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজা শহরে হামাসের ব্রিগেড কমান্ডারসহ ১৫ জন হামাস নেতাকে বুধবারই হত্যা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31