IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইসরায়েল-ফিলিস্তিনিদের সংঘাত বন্ধেরও আহ্বান জানান।

শুক্রবার (১৪ মে) এক টুইটবার্তায় তিনি বলেন, ঈদ উৎসবের প্রতি সম্মান দেখিয়ে উত্তেজনা কমাতে আমি ইসরায়েল-ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই সংঘাত মধ্যপ্রাচ্যে উগ্রবাদ উসকে দেবে। ইতোমধ্যে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। তাই এই সংঘাতে পুরো অঞ্চলজুড়ে উগ্রবাদ ও মৌলবাদ বেড়ে যাবে।

এদিকে সংঘাতের পঞ্চম দিনে এসে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। হামলায় স্থল ও বিমানবাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তারা গাজায় প্রবেশ করেনি। অপরদিকে শুক্রবার (১৪ মে) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলা বাড়িয়ে দিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, বিলম্বের চেয়ে শিগগিরই এই সংঘাত বন্ধ হবে বলে আশা করছি। কিন্তু ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার আছে।

গাজা শহরের ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কামান, গানবোট ও বিমান হামলায় আকাশে বিস্ফোরণের আলো জ্বলে উঠছে। উপত্যকাটিতে এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ। ইসরায়েলি সীমান্তে বসবাসরত গাজার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31