IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘‘তুই ছাড়া পৃথিবীতে যে আর কেউ রইলো না’’

‘‘তুই ছাড়া পৃথিবীতে যে আর কেউ রইলো না’’

ধূমকেতু নিউজ ডেস্ক : অব্যাহতভাবেই বিমান হামলা চালিয়ে অবরুদ্ধ গাজায় রীতিমত ধ্বংসলীলা চালিয়েছে হানাদার ইসরায়েল। সেই ধ্বংসযজ্ঞের শিকার হওয়া হাজারো ফিলিস্তিনের ভিড়ে একরত্তি ওমর আল-হাদিদিও একজন। চার ভাই ও মা-কে হারিয়েও বাবার একমাত্র অবলম্বন হয়ে বেঁচে আছে সে।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কেড়ে নিয়েছে ছোট্ট ওমরের মা আর চার ভাইকে। শিশুদের বয়স ১৩ থেকে ৬-এর মধ্যে। পাঁচ মাসের এই শিশুটিও শিকার হয়েছে মারাত্মক জখমের। তার ছোট্ট পায়ের তিন জায়গায় ভেঙে গেছে। চোখের পাতাগুলো রক্ত জমে কালচে গাঢ় লাল রং। নিথর মায়ের জড়ানো দু’টো হাতের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাকে।

ইন্টারনেটের সৌজন্যে হাসপাতালের নার্সদের কোলে একরত্তি শিশুটির রক্তাক্ত ছবি দেখে ফেলেছে গোটা দুনিয়া। ওমরের বাবা, মোহম্মাদ আল-হাদিদি গাজার একটি হাসপাতালের বিছানার ধারে বসে বিলাপ করে চলেছেন, ‘‘তুই ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ রইল না।’’

ঈদের ঠিক পরেই গত শনিবার (১৫ মে) ভোর রাত থেকে ইসরায়েলি সেনাদের একের পর এক ক্ষেপণাস্ত্র নিশানা করেছিল গাজার বহুতলগুলোকে। ঈদ উপলক্ষে ওমরদের নিয়ে এক চাচার বাড়িতে গিয়েছিলেন তার মা।

৩৭ বছরের মোহম্মাদ আল হাদিদি বলেছিলেন, ‘‘নতুন পোশাক পরে হাতে খেলনা নিয়ে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিল ছেলেরা। রাতে বায়না করল ওখানেই থেকে যাওয়ার। আমিও বাধা দেইনি। ভোর রাতে একটা ফোনে ঘুম থেকে উঠে পড়ি। ওই এলাকাতেই পর পর বোমা পড়ছে। পৌঁছে দেখি গোটা বাড়িটাই ধ্বংসস্তুপ। আমার স্ত্রী আবু হত্তাব (৩৬) আর চার ছেলে সুহায়েব (১৩), ইয়াহিয়া (১১), আবদের রহমান (৮) এবং ওসামা (৬) শেষ হয়ে গিয়েছে চাপা পড়ে। ভাইয়ের স্ত্রী আর বাচ্চারাও বেঁচে নেই। বাকি ভাইদের মতো হয়নি ছোট্ট ওমর, সে প্রথম থেকেই মায়ের দুধ খেত না। আল্লাহ ওকে ওই জন্যই এভাবে তৈরি করেছেন হয়তো।’’

প্রায় দু’সপ্তাহ ধরে চলা ইসরায়েল-হামাস সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৭ জন সাধারণ মানুষের। যার মধ্যে শিশুদের সংখ্যাই ৬১। ধ্বংসস্তুপের আনাচে কানাচে এখনও চাপা পড়ে আছে অনেক শিশু, যাদের বেঁচে থাকার আশাটা ক্ষীণ। একশোরও বেশি হামাস যোদ্ধাকে মেরেছে ইসরায়েলি সেনারা। গত কয়েক দিনে হামাস তাদের দিকে শত শত রকেট ছুড়ছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় ইসরায়েলে এখনও পর্যন্ত মারা গেছে ১২ জন।

এদিকে আজও অব্যাহত রয়েছে ইসরায়েলের আক্রমণ। আজ সকাল থেকেই গাজা ভূখন্ডে বিমান-হামলা জারি রেখেছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেছে গাজার একমাত্র কোভিড পরীক্ষাকেন্দ্রটি। এর ফলে সেখানকার মানুষের করোনা পরীক্ষা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র- এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31