IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর পদ্মায় নৌ-ডুবিতে নিখোঁজ দুই

রাজশাহীর পদ্মায় নৌ-ডুবিতে নিখোঁজ দুই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পদ্মায় আবারো ভ্রমন নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে রাজশাহীর পবার হাড়ুপুর এলাকার ৫নং আইবাধ এলাকায় ১৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকা ডুবির ঘটনায় ১১ জন সাঁতরে তীরে ফিরলেও তিন নিখোঁজ রয়েছে। ঘটনার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। তবে এই নৌকায় যারা ভ্রমন করছিল তাদের লাইফ জ্যাকেট ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরছিল। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হাড়ুপুর ৫নং আইবাধ এলাকায় ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায়। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রিমন নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে।

জাকির হোসেন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

নৌকার ভ্রমনকারী ইসতিয়াক আহম্মেদ হৃদয় বলেন, নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। আইবাধ বিডিয়ার ক্যাম্পের কাছে নৌকা একটি ঢেউয়ের পাকে পড়ে ডুবে যায়। অন্যরা উঠে আসতে পারলেও তাদের তিন জন উঠে আসতে পারেনি।

মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী ডুবুরী দলের দুইটি ইউনিট কাজ শুরু করে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল। পরে নৌকা ভাড়া করে পদ্মায় তারা ঘুরছিল। নিখোঁজ সুচনা ও রিমন খালাতো ভাইবোন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31