IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> খোঁজ মেলেনি নিখোঁজ সূচনা ও তার ভাইয়ের

খোঁজ মেলেনি নিখোঁজ সূচনা ও তার ভাইয়ের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ হারুপুর এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের সন্ধান মেলেনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও পদ্মার ওই এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, ‘‘নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে। রাতে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সার্বিক খোঁজ-খবর রাখছেন।’’

নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা (২২) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় পরিবারের সাথে বসবাস করেন। সম্প্রতি তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার সাথে নিখোঁজ আরেকজনের নাম রিমন (১৪)। তার বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হারুপুর এলাকায় পদ্মা নদীতে মাঝি এবং ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ভাই রিমন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031