IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> কলেজ ছাত্রীকে ধর্ষণ, রাজশাহী নগর ছাত্রদলের নিন্দা

কলেজ ছাত্রীকে ধর্ষণ, রাজশাহী নগর ছাত্রদলের নিন্দা

নিন্দা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায়, দেশ বরন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পত্তি। রাত ৯ টার কয়েকজন ছাত্রলীগকর্মী স্বামীকে মারধোর করে স্ত্রীকে ছিনিয়ে মহিলা ছাত্রী নিবাসে নিয়ে যায়। পরে স্ত্রীর পিছু পিছু স্বামী ছাত্রাবাসে পোঁছলে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে ছাত্রলীগ কর্মীরা। এক পর্যায়ে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই বধুকে ৫-৬ জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে ধর্ষন করে।

উক্ত ঘটনাটি মিডিয়াতে আসার পর থেকেই দেশজুড়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা এবং সাধারন জনগনের মাঝে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে ‌। ছাত্রলীগের এরূপ বর্বরোচিত ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহমেদ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

ফ্যাসিবাদের দিন যত দীর্ঘায়িত হচ্ছে ততোই দূঃশাসন, শোষণ, নিপীড়ন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে যার ফলশ্রুতিতে ছাত্রলীগের “সোনার ছেলেরা” বাংলাদেশকে মগের মুল্লুকে পরিণত করেছে। একটি নামধারী “ছাত্র সংগঠন” কতটা বেপরোয়া, লাগামছাড়া হলে দেশবরেণ্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী হলে এরূপ দুঃসাহসিক ঘটনার জন্ম দিতে পারে তা সহজেই অনুমেয় ‌। দুঃখজনক হলেও সত্যি এরূপ ন্যক্কারজনক ঘটনা সাময়িক সমালোচনা সৃষ্টি করলেও অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার কারণে বিচার হয় না বা কঠোর কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন মানিকের ঘটনা, বিশ্বজিৎ হত্যার ঘটনা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার ঘটনা‌ এবং সদ্য ঘটে যাওয়া উক্ত ঘটনা একই ধারাবাহিকতার ফসল। ফলশ্রুতিতে দেশের বৃহত্তম সন্ত্রাসী সংগঠন, বখাটেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে “ছাত্র নামধারী” এই সংগঠনটি এখন সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এক মূর্তমান আতঙ্কের নাম।

অনতিবিলম্বে সিলেটে ঘটে যাওয়া কাপুরুষিত এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসাসহ বিচার করে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল এবং পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভাগীয় তদন্তের মাধ্যমে সকল দোষী বখাটেদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থায়ী রূপে বহিষ্কারের আহ্বান জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31