IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকে করোনায় আজ সর্বোচ্চ মৃত্যু

রামেকে করোনায় আজ সর্বোচ্চ মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত শনিবার সকাল ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনার উচ্চ সংক্রমণের পর এই হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ১২ জনের মধ্যে করোনা হটস্পট চাঁপাইনবাবগঞ্জের ৭ জন। এছাড়া রাজশাহীর দুই জন, নওগাঁর দুই জন ও নাটোরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৭ জন মারা গেছেন প্রাণঘাতী করোনা সংক্রমণে। এ ছাড়া সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্য পাঁচজন।

তিনি আরও জানান, মৃত্যুর পর সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, রোববার সকাল ১০টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছেন ২০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে। করোনা সংক্রমণের উপসর্গ রয়েছে বাকি ১৩৪ জনের।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তারা। আশঙ্কাজনক অবস্থায় আরও ১২ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে অধিকাংশই এসেছেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে।

গত মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে গত শনিবার দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ২৪ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়। ফলে তাদের নাম করোনায় মৃত এই তালিকায় ওঠেনি।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা কমিটি দেশের সীমান্তবর্তী আরও ৭ জেলায় লকডাউনের সুপারিশ করেছে। জেলাগুলো হলো- সাতক্ষীরা, নাটোর, নওগাঁ, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া ও যশোর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31