ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ। রোববার (১১ জুন) নগরীর বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০৫ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৫ গ্রাম হেরোইন ও ২ লিটার চোলাইমদ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


