IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> তুরস্কের সঙ্গে ফ্রান্সের কোথায় সমস্যা?

তুরস্কের সঙ্গে ফ্রান্সের কোথায় সমস্যা?

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এবং ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ব্রাসেলসে ৫২ মিনিট সাক্ষাৎ করেছেন। দীর্ঘ এই বৈঠকে দুই নেতা বিতর্কিত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইস্যু নিয় তুরস্ক-ফ্রান্স দ্বন্দ্বে জড়ায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বন্দ্ব ভুলে সামরিক জোট ন্যাটোর এই দুই সদস্য সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেয়।

ন্যাটো সামিটের পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়ে এরদোগান বলেছিলেন, ম্যাক্রোঁর সঙ্গে তিনি পজেটিভ এবং নেগেটিভ উভয় বিষয় নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেছিলেন, মতের ভিন্নতা সত্ত্বেও এরদোগানের সঙ্গে তার আলোচনায় বসা জরুরি।

দুই দেশের দ্বন্দ্ব আসলে কোথায়?
২০১৮ সালে আঙ্কারা এবং প্যারিস দ্বন্দ্বে জড়ায়। এই দ্বন্দ্বের কারণ ছিল ফ্রান্সের সরকারি কর্মকর্তারা সিরিয়া সংশ্লিষ্ট পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। তুরস্কের অভিযোগ ছিল, ফ্রান্স পিকেকের সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের বিরুদ্ধে উসকে দিচ্ছে।

এছাড়া আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় দুই দেশ পরস্পর বিপরীত অবস্থান নেয়। আঙ্কারা সেখানে জাতিসংঘ স্বীকৃত জিএনএ সরকারকে সমর্থন দেয়। অন্যদিকে ফ্রান্স, লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনীকে সমর্থন দেয়। যদিও ফ্রান্সের দাবি ছিল, লিবিয়ায় তারা কোনো পক্ষকে সমর্থন করছেন না।

এছাড়া, তুরস্কের পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্সের হস্তক্ষেপ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এই পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্সের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু না থাকা সত্ত্বেও দেশটি গ্রিসের যুদ্ধজাহাজ সমর্থনে নৌবাহিনী পাঠায়। এই ঘটনায় প্যারিসের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বৃদ্ধি পায়।

এছাড়া আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে তুরস্ক ও ফ্রান্স দুই মেরুতে অবস্থান নিয়েছিল। যুদ্ধে আজারবাইজানের পক্ষে ছিল তুরস্ক আর আর্মেনিয়ার পক্ষে ছিল ফ্রান্স।
যুদ্ধে আজারবাইজান জয়ী হলেও ফ্রান্স বসে নেই। তারা আর্মেনিয়াদের দখল হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ম্যাক্রোঁ বলেছেন, আজারবাইজানের সৈন্যদেরকে ওই বিতর্কিত জায়গা ছাড়তে হবে।

ম্যাক্রোঁর ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে তুরস্কের সঙ্গে বাগযুদ্ধ

গতবছর ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘ইসলাম এমন একটি ধর্ম, যেটি বর্তমান বিশ্বের সব দেশে সংকটে রয়েছে। এটি কেবল আমরা আমাদের দেশে দেখছি- এমনটি নয়।

ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যকে খোলাখুলি উস্কানি বলে মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, ইসলাম সংকটে বলে ম্যাক্রোঁ যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন। ম্যাক্রন এ কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?

ফরাসি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে এরদোগান বলেন, ম্যাক্রোঁ যে সব বিষয়ে কিছুই জানেন না, সেসব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাটো বৈঠকের ফাঁকে এরদোগান এবং ম্যাক্রোঁ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোনা করবেন। এসবের মধ্যে রয়েছে নাগোরনো-কারাবাখ ইস্যু, রাশিয়া থেকে তুরস্কের অস্ত্র কেনা ইস্যু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31