IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাসিকের হটলাইন নম্বরে কল করলেই মিলবে অক্সিজেন

রাসিকের হটলাইন নম্বরে কল করলেই মিলবে অক্সিজেন

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনের আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র।

সিটি বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে চারটি জেলার মধ্যে প্রত্যেক জেলার জন্য ১০টি মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এছাড়া সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘন্টা চালু থাকবে এই সেবা। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতীয় করোনা ভেরিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহীতে মহানগরীতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকতে নিদের্শনাও দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ১০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান আজ থেকে শুরু হলো। বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বর ০১৭৫৮-৯০১৯০৩ অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলেই অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে যাবে। যাদের ওষুধ কেনার সামর্থ নেই, তাদের দামী ওষুধ এবং খাবারও সরবরাহ করা হবে। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরো ১৫০টি অক্সিজেন সিলিন্ডার।

মেয়র আরো বলেন, রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বৃদ্ধি করা হয়েছে। নগরীর ১২টি পয়েন্টে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আরও অ্যান্টিজেন টেস্ট সেন্টার বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সেট প্রদান করা হয়েছে। সকলের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করবো এবং আরো বেশি করে মানুষের পাশে থাকবো।

অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31