IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর হেতেমখা লিচুবাগান এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষের মধ্যে মারপিট ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করার চেষ্টা করা হয়। তবে পুলিশের তৎপরতায় সেটি ভেস্তে যায়। হামলার ঘটনায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষকে দোষারোপ করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে নগরীর হেতেমখা লিচুবাগান এলাকা এবং সিপাইপাড়া এলাকার যুবকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি শাওনের ছোট ভাই শিমুল এবং তার লোকজনের সঙ্গে সিপাইপাড়া এলাকার যুবকদের মারপিটের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট ও বাড়ির দরজা।

এই ঘটনার পরে স্থানীয় কয়েকজন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষকে দোষারোপ করে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে বাড়ি থেকে বের হয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। এতে ওই এলাকায় সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে তাৎক্ষণিক মহানগর রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। ফলে পরবর্তীতে আর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর রকি কুমার ঘোষ তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। রকি কুমার ঘোষ তার ফেসবুকের লিখেন, ‘আজকের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সাথে আমি কোনভাবে সম্পৃক্ত নই। পুরো বিষয়টা আমার বিরুদ্ধ একটি সুপরিকল্পিত গভীর ষড়যন্ত্র। আমার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত অবস্থান, সুনাম ও ইমেজ নষ্ট করার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এই গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত। আমি দীর্ঘ দিন ছাত্র রাজনীতিতে অত্যন্ত সুনাম ও সততার সাথে রাজশাহীর সকল স্তরের মানুষের আস্হা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছি। তৃতীয় কোন পক্ষ দুটি গোষ্ঠীর মধ্যে ঘটে যাওয়া ব্যক্তিগত রেষারেষিকে সাম্প্রদায়িক রূপ দিয়ে রাজশাহীতে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায়। এরা কারা??? যারাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। রাজশাহীবাসীকে কোন ধরনের গুজব, অপপ্রচার ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31