ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে (২য় পর্যায়ে) জমি ও গৃহ প্রদানের উদ্ভোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর অংশ হিসেবে ২০ জুন দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ২য় পর্যায়ের উপহারভোগী ১৫ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আলহাজ্ব মোতালেব আলী মোল্লা, জেলা পরিষদের সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মন্ডল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল হক টুলু, উপজেলা কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ছালিমুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


