IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ৬৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

৬৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পক্ষকালব্যাপী (১ম রাউন্ড) পালন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ইপিআই কার্যক্রমে পরপর ৯বার জাতীয়ভাবে ১ম স্থান অর্জন করেছে রাসিক। নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চিকিৎসা সেবায় অর্জিত এ সাফল্য ধরে রাখতে চাই।

মেয়র আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। নাগরিকদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপন করা হয়েছে। শিশু হাসাপাতাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এগুলোর নির্মাণ কাজ শেষ হলে আগামীতে রাজশাহীর চিকিৎসা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন মেয়র বলেন, শিশুদের শারিরীক, মানসিকভাবে সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে পুষ্টিকর খাবার প্রয়োজন। এরই পাশাপাশি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ কার্যক্রমটি পরিচালনা করা হবে।

সিটি মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্লান্ট নির্মাণ করা হয়েছে। আগামীকাল (১ অক্টোবর) থেকে এই প্লান্টের যাত্রা শুরু হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন রাজশাহী মহানগরীতে পালন উপলক্ষ্যে কার্যক্রমের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সংবাদ সম্মেলনে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ড্রিস্টিক কো-অর্ডিনেটর নাজমুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ