IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাঘায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

বাঘায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মশিদপুর গ্রামের হজরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ (২২)।

উল্লেখ্য, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী রোববার সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিজ বাড়ি আসছিল। এ সময় সে মশিদপুর গ্রামের পাকা রাস্তায় পৌঁছলে উপজেলার মশিদপুর খাঁপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২২) সে তার ৫-৬ জন বন্ধুর সহযোগিতায় ঐ ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক মাইক্রোতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামীকে করে সোমবার (২১ জুন) থানায় একটি মামলা দায়ের করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণ ঘটনায় একটি মামলা হয়েছে। এই মামলায় তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামীকে গ্রেপ্তার চেষ্টা চলছে। আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তবে স্থানীয় লোকজন জানান, ঐ ছাত্রীর সাথে মামলার প্রধান আসামী আশিক আহম্মেদ এর আগে থেকে চেনা জানি ছিল। গ্রামের অনেকেই তাদের দু’জনকে বিগত সময়ে রাস্তায় একসাথ হাটাসহ কথা বলতে দেখেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31