ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীতে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার লালবাগ সরমংলা গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news