IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ফোন চুরির পর আর্থিক তথ্য সুরক্ষার কৌশল

ফোন চুরির পর আর্থিক তথ্য সুরক্ষার কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : ফোন চুরি হওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, স্মার্টফোনে থাকা মানুষের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের গোপনীয় সব তথ্যও মারাত্মক ঝুকির মধ্যে থাকা। আজকাল কমবেশি সবাই ফোনের মাধ্যমে বিভিন্ন লেনদেন করে থাকে। সেই সঙ্গে সৃষ্টি হচ্ছে নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির। যে স্মার্টফোন দিয়ে আপনি ডিজিটাল পেমেন্ট করেন, সেই ফোন যদি কখনো চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিছু অসৎ মানুষের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আপনার আর্থিক লেনদেনের সব তথ্য এবং ব্যক্তিগত জীবনের গোপনীয় নানা তথ্য।

তাই ফোন হারিয়ে গেলে অথবা চুরি হলে আর্থিক তথ্য সুরক্ষার কিছু কৌশল জেনে রাখতে পারেন-

সুরক্ষিত রাখুন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট: বিশেষজ্ঞরা বলেন, সোশ্যাল মিডিয়ায় আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যের গোপনীয়তার জন্য ‘প্রাইভেসি চেক-আপ’ ব্যবহার করা যায়। আপনি যে ডিভাইস বা ব্রাউজার দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সেগুলো সুরক্ষিত রাখুন। কারণ সেখান থেকেও আর্থিক লেনদেনের তথ্য বেহাত হয়ে যেতে পারে।

ব্লক করুন সিম কার্ড: আপনার সিম কার্ডের ভেতর অনেক তথ্য রয়েছে। কোথায় কার সঙ্গে লেনদেন করছেন, সে ব্যাপারে অজ্ঞাত মানুষেরা জেনে যেতে পারেন। তাই স্মার্টফোন হারিয়ে গেলে সবার আগে সিম কার্ড ব্লক করা উচিত। এতে তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থেকে আপনি সুরক্ষিত থাকবেন।

সাধারণ ডায়েরি করুন: যেখান থেকে ফোন হারিয়েছে অথবা চুরি হয়েছে সেখানে অবস্থিত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনার আইনী নিরাপত্তা বাড়বে।

ব্যাংকে গিয়ে পাল্টান ফোন নাম্বার: যিনি আপনার ফোন চুরি করেছেন, তিনি আপনার নাম্বার ব্যবহার করে ব্যাংকে রাখা টাকা আত্মসাৎ করতে পারেন। তাই দ্রুত ব্যাংকে গিয়ে আপনার ফোন নাম্বার পাল্টে ফেলুন। একই সঙ্গে ব্যাংকে আপনার অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড রিসেট করার আবেদন করুন এবং সম্ভব হলে ব্যাংক লেনদেন স্থগিত রাখুন। এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আপনিও নিশ্চিন্ত হবেন।

জেনে রাখবেন, Find my phone অপশনটি কেবল ফোন চালু থাকলে এবং তাতে ইন্টারনেট সংযোগ চালু থাকলে তবেই কাজ করবে। তাই যারা হুটহাট ফোন হারিয়ে ফেলেন, তারা গুগল অ্যাকাউন্ট দিয়ে ফোনে লগইন করার পাশাপাশি ইন্টারনেট সংযোগের আওতায় থাকবেন এবং লোকেশন ও ফাইন্ড মাই ডিভাইস অপশন চালু রাখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31