ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০২ জন ও চারঘাট মডেল থানা ০২ আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দুর্গাপুর থানা পুলিশ ওসমান গনি (৫০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আব্দুর রহিম (৩৫) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


