ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তিনপি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সুলতানপুর গ্রামের নওশের আলী পুত্র জাহাঙ্গীর হোসেন (৪৫) তিন টি প্রতারনা মামলায় সাজা ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ শনিবার (৩ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ নিজ বাড়ী থেকে তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত আসামী জাহাঙ্গীর হোসেনকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news