ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে নয় জনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (০৬ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০২ জন, পবা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ১১ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


