ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর কেশরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ২০ কোটি ১ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে রাজস্ব খাতে ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকা, মূলধন হিসেবে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ২২৪ টাকা উন্নয়ন খাতে ১৫ কোটি ৫৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
রোববার (১১ই জুলাই) বেলা সাড়ে ১১ টায় পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
পৌরসভাটিতে গত বছর রাজস্ব আয় ছিল ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ব্যয় ছিল ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ২৩৫ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুস্তম আলী প্রামাণিক, বর্তমান প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক মখলেছুর রহমান, লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক নেতৃবৃন্দ, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকে।


