ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (১০ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০২ জন,রাজপাড়া থানা ০১ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০২ জন, বেলপুকুর থানা ০১ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০১ জন ও দামকুড়া থানা ০২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৭.৫০ গ্রাম হেরোইন ও ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


