ধূমকেতু প্রতিবেদক : তিন দফা দাবীতে রাজশাহীতে মানববন্ধন করেছে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (১২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেলা ১১ টার দিকে ‘আমরা লড়ছি সকল সিন্ডিকেটের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দাবীগুলো হলো :
১. অক্সিজেনে অস্বাবিক দাম কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণ করতে হবে,
২. শুধুমাত্র নিজ কোম্পানি নয় বরং সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে হবে,
৩. ২৪ ঘন্টা অক্সিজেন রিফিলের ব্যবস্থা কোম্পানিগুলোকে করতে হবে।
মানববন্ধনে সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বক্তারা বলেন, করোনাকালে রাজশাহীতে অক্সিজেন নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
বক্তারা ডাক্তাদের প্রতি আহ্বান জনিয়ে বলেন, যে সকল ডাক্তারগণ বাসায় বসে অনলাইনে রোগীদের সেবা দিচ্ছেন তাদের ফি অর্ধেক করতে হবে।
করোনা মহামারিকালে মানুষের পাশে জরুরি অক্সিজেন সেবা চালু রাখায় রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও ‘জামিল ব্রিগেড’ এর প্রতি ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ধন্যবাদ জানান বক্তারা।
মানববন্ধনে সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহামন বাবু, মেরাজুল আলম মেরাজ, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, কামরান হাফিজ, চুন্না মোরশেদ, হাসান খান, আলমগীর কবীর, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমুখ।


