IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে করোনা শনাক্ত ১৮ কোটি ৮০ লাখ, মৃত্যু ৬ হাজার ২৯৩

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ১৮ কোটি ৮০ লাখ, মৃত্যু ৬ হাজার ২৯৩

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্ব। ২০১৯ সালের শেষে চীনে সংক্রমণ শনাক্ত হওয়ার পর কখনো বৈশ্বিক সংক্রমণ বেড়েছে আবার কখনো কিছুটা কমেছে। তবে গত চার দিনে মোট বৈশ্বিক সংক্রমণ নিম্নমুখী রয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের মতো করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমায় মোট ফলাফলে এ নিম্নমুখী অবস্থান তৈরি হয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৯ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৭৬১ জন।

এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১২ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩২৪ জনের মৃত্যু হয় এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আরও ৪ লাখ ২৪ হাজার ৩২৯ জন। আর সুস্থ হয়ে উঠেছিলেন ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ১০ জুলাই করোনায় মোট মৃত্যু হয় ৭ হাজার ৫৬৮ জনের। ৯ জুলাই এ সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৭ জন আর ৮ জুলাই ছিল ৮ হাজার ৯২৫ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের এবং ব্রাজিলে ৭৬৫ জনের।

গত ৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ৮৯১ জনের। এছাড়া উচ্চ সংখ্যায় মৃত্যু হয়েছে রাশিয়া (৭১০ জন), কলম্বিয়া (৫০৯ জন) এবং আর্জেন্টিনায় (৪৭৪ জন)।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৬৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে রোমানিয়া আর পরে পাকিস্তান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31