ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম ওরফে সুরুজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সুরুজ গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার লোহাচুড়া গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে দামকুড়া থানার এসআই মিজানুর রহমান ও তার টিম বিন্দারামপুর চক্ষু হাসপাতালের মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিলো। এসময় দামকুড়া বাজারের দিকে হতে মোটরসাইকেলে করে আসা সুরুজকে সন্দেহ হলে সেখানে আটক করেন। এরপর তাকে তল্লাশী করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম হেরোইন গাঁজা উদ্ধার হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ রাজশাহী শহরের বিভিন্ন স্থানে বাসা বাড়া নিয়ে চুরিসহ মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় চুরিসহ মাদকের একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


