ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪১) কে গ্রেপ্তর করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড় টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী এলাকার মৃত দবীর সোনার ও মালেকা বেগমের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী এলাকায় র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃতে একটি দল অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেপ্তর করা হয়। এসময় তার কাছে থাকা ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড ও ০১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


