IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে পৌনে পাঁচ লাখ টাকার ভেজাল ঔষধসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে পৌনে পাঁচ লাখ টাকার ভেজাল ঔষধসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ঔষধসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার বাগমারা থানার দেওপাড়া মধ্যপাড়া গ্রামের এছার উদ্দিনের ছেলে মাহাবুব আলম (৩৩), হাট গাঙ্গোপাড়া গ্রামের দুলালের ছেলে আশিক (২০) ও বানাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আশিক ইকবাল ও তার টিম মঙ্গলবার (১৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ট্রাক বোঝাই ভেজাল কীটনাশক ঔষধ বহন করে শাহমখদুম থানার আমচত্বর মোড় দিয়ে বাগমারার দিকে যাবে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহীর শাহমখদুম থানার আমচত্বর মোড় চেকপোস্ট স্থাপন করে বর্ণিত ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের চালক সোহেল রানা ও তার সঙ্গী আশিক (২০)কে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সন্তোষজনক উত্তর দিতে পারে না। এরপর ট্রাক তল্লাশী করে ৪,৭২,৮৫০ টাকা মূল্যের ২৪৫ টি কার্টুনে ২৪৫০ কেজি বাসুডিন ডায়াজিনন ১০ জি ভেজাল কীটনাশক ঔষধ উদ্ধার হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে কীটনাশক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, ভেজাল কিটনাশক গুলো প্রধান আসামী মাহবুবের। তার নিকট পৌঁছানোর জন্য ট্রাকে উক্ত ভেজাল কিটনাশক গুলো বহন করছিলো। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আজ সকাল ৬.১৫ টায় অভিযান পরিচালনা করে আসামী মাহবুবকে তার বাড়ী হতে গ্রেপ্তার করে ডিবি অফিসে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাহবুব ভেজাল কীটনাশক ঔষধের অবৈধ ব্যবসার সাথে জড়িত। সে আরো জানায়, উক্ত ভেজাল কীটনাশক ঔষধ সংগ্রহ করে মোখলেছুর রহমান (৩০) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কামারপাড়া বাজারের রশিদ এন্টারপ্রাইজ এর মালিক কাউছার আলী (৪৮) দের মাধ্যমে বাজারজাত করে থাকে। তারা দীর্ঘদিন যাবৎ উক্ত ভেজাল কীটনাশক ঔষধ অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীসহ পাশ্ববর্তী জেলায় বাজারজাত ও সরবরাহ করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31