ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ইতি খাতুন (২৫) ও শাফিকুল ইসলাম (৩৫) কে ৯০বোতল দেশীয় তৈরী চোলাইমদ এবং বাচ্চু মন্ডল (৩৫) কে ৩০০গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ তোফাজ্জল হোসেন (৩০) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ জামাল উদ্দিন (৪৮) কে ০১বোতল বিদেশী মদ, ইদু সরকার (৪০) ও জুলেখা বেগম (৩৫) কে ১০০গ্রাম গাঁজা এবং শিমুল (২৫) কে ০৩গ্রাম হেরোইন ও ০৫পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


